তহিরুল ইসলাম
ডিসিএন বাংলা টিভি
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের মাটি কেটে ও ফলক উম্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। একতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ করা হবে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়।
শ্রেণী কক্ষ ও শিক্ষার মান উন্নয়ে বর্তমান সরকার স্কুল ও কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজে ১তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৮৫ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মান কাজ করছে। চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মান কাজের তদারকি করছে।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত,চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃআবু রাসেদ,চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলি ফজলুর রহমান প্রমুখ।
ডিসিএন বাংলা/চু.শি.নি.