তহিরুল ইসলাম
ডিসিএন বাংলা টিভি
আলমডাঙ্গা
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলমডাঙ্গা থানাধীন হারদী ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার সকাল ১১টার সময় অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং কর্তৃক আয়োজিত নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং,সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি আলমডাঙ্গা থানার সুযোগ্য পুলিশ অফিসার মোঃ সাইফুল ইসলাম এসব কথা বলেন। আরো উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা।
ডিসিএন বাংলা/ত.আ.নি.