কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টিভি
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন বাজারে সরকারের নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের সমম্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে স্বর্ণা ট্রেডার্স ও দহকুলা বাজারে একতা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে খাদ্য পণ্য ব্যবসায়ীদের সরকার অনুমোদিত লাইসেন্স, বিভিন্ন কাগজপত্র, নির্ধারিত পরিমান ধান, চাউল ও উৎপাদিত খাদ্যদ্রব্য ক্রয় এবং গদামের মজুত পরিদর্শন করা হয়৷
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ করিমসহ গণমাধ্যমের বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।
ডিসিএন বাংলা/আ.সি.নি.