ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়ক পশ্চিম রায়েরবাগে সকালে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।
যাত্রাবাড়ী রায়েরবাগ ৬৫ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি নীরু আমিন নুরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহাম্মদ মন্নাফী, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেহেরুন মোস্তফা দিসি, মহানগর দক্ষিণ আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান, সাধারণ সম্পাদক শান্ত নূর খান শান্ত প্রমুখ।
ডিসিএন বাংলা/রা.বি.নি.