কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টিভি
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
বিদ্যা দেবীর আরাধনায় শনিবার উৎসব মুখর পরিবেশে উল্লাপাড়া কলেজপাড়ার মিলন মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়ার মিলন মন্দিরসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আয়োজক কমিটি এ পূজার আয়োজন করে। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির অঙ্গনে বসেছে মেলা।
এ দিকে স্বরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়া পৌর বাজারে সকাল থেকে ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।
ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করছেন তাদের বিদ্যা দেবির পূজা।
ডিসিএন বাংলা/ধ.পূ.নি.