রবিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত হলেন, শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তরকৃত পাঁচ আসামিকে শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামিরা ধর্ষণেজড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
এর আগে, র্যাব সদস্যরা মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেপ্তার করে। এছাড়া গতকাল জেলা গোয়েন্দা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন স্থান ও গাজীপুরে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ২৭শে ডিসেম্বর রাতে জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন সারো সম্প্রদায়ের দুই কিশোরী। এ ঘটনায় ৩০শে ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ভুক্তভোগী এক কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠন।
ডিসিএন বাংলা/শি.ধ.নি.