ফারজানা আক্তার
ডিসিএন বাংলা
কুলিয়ারচর, কিশোরগঞ্জ
কুলিয়ারচরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের সহযোগিতায় ৬ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ছাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কিশোরগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান,উপ পরিচালক মাহবুবুর রহমান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
ডিসিএন বাংলা/জা.ম.নি.