ডিসিএন বাংলা
ফারজানা আক্তার
কুলিয়ারচর, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারন সদস্য গনের শপথ গ্রহন ২০২২ অনুষ্ঠিত হয়।
৩ জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত শপথ বাক্য অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন,কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত সদস্য বৃন্দ,সাংবাদিক বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মুশফিকুর রহমান।
ডিসিএন বাংলা/কু.নি.