ডিসিএন বাংলা
মোঃ মামুনুর রহমান
চুয়াডাঙ্গা,
দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ০৫ লিটার চোলাই মদ উদ্ধার- গ্রেফতার ০১ জন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যার এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার অফিসার এসআই নিঃ সুমন্ত বিশ্বাস, এএসআই নিঃ কাজী আব্দুল মান্নান ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পৌরসভাস্থ রেলবাজারের গনশৌচাগার এর পিছন হতে ০২/০১/২০২২ খ্রিঃ সময় ২৩:১০ ঘটিকার সময় ০৫ লিটার চোলাই মদ উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
মোঃ শামিম হোসেন (৪০), পিতা-বিল্লাল হোসেন, সাং-মোবারকপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা সহ একজন পতালক আসামীর বিরুদ্ধে দর্শনা থানার মামলা নং-২, তাং-০৩/০১/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ক্রমিক নং-২৪(ক)/৪১/৩৬(৫) রুজু করা হয়।
ডিসিএন বাংলা/মা.নি.