ডিসিএন বাংলা
মোঃ আমিনুল ইসলাম
দামুড়হুদা
দর্শনা উজলপুর গ্রামের মাঠে জুয়ার আসরে দর্শনা থানা পুলিশের অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের কুখ্যাত জুয়ারী মিলন ও নাজিম নামের দুই জুয়ারীকে গ্রেফতার করেছেন।
জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম।
গ্রেফতার ও পালাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করা হয়েছে মামলা।
গতকাল বিকাল ৫টার দিকে গোপন। সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই আহমেদ আলী বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উজলপুরে গ্রামের মাঠের মধ্যে উজলপুর গ্রামের হযরত আলীর ছেলে বাবু মিয়া আম বাগানের ভিতর জোয়ার আসরে।
এ সময় জোয়ার আসর হতে জুয়া খেলা নগদ ১৩ শত টাকা ও জুয়া খেলার সামগ্রী ৩০ পিচ তাস, ১ টি চট (মাদুর) উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। সেই সাথে দর্শনা পৌর এলাকার ১ নং ওয়ার্ড দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার রবিউল ইসলাম ও ফেরদৌছি খাতুনের ছেলে জুয়ারী মিলন হোসেন (৩৫) এবং একই গ্রামের মাঝপাড়ার মৃত এরশাদ মন্ডল ও আনোয়ারা খাতুনের ছেলে নাজিম উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সহ পলতাক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিসিএন বাংলা/দা.প্র.নি.