বছরের প্রথম দিন বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পৌছে গেছে পাঠ্যবই। উৎসব না হলেও নতুন বইয়ের অপেক্ষায় খুদে শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে বই উৎসব। এ উপলক্ষে রাজশাহীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২ লাখ ৮৬ হাজার ৬১২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।
এর মধ্যে ১৩ লাখ ৬৭ হাজার বইয়ের চাহিদা থাকলেও এরই মধ্যে ৭৪ শতাংশ বই বিতরণ করা হয়েছে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, জানান রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
এদিকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থীর বইয়ের চাহিদা রয়েছে ৩৮ লাখ ৭১ হাজার। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৫ লাখ ৯৪ হাজার বই।
বছরের প্রথম দিন বই দিতে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানান রাজশাহী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ বি এম সাইফুল ইসলাম।
অভিভাবকরা জানান, বছরের প্রথম দিন নতুন বইয়ের অপেক্ষায় ব্যাকুল হয়ে আছে শিক্ষার্থীরা।
বাকি বইগুলো ৩০ ডিসেম্বরের মধ্যে বিতরণ করা শেষ হবে বলে জানায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
ডিসিএন বাংলা/রা.ব.উ.নি.