চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচ এর রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনকি যুদ্ধজাহাজ ও সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি নতুন প্রযুক্তির মাধ্যমে নৌবাহিনীকে আরো আধুনিক করা হচ্ছে।
তিনি বলেন, দেশেই আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ নৌ বাহিনী- ক্রেতা নৌ বাহিনী থেকে নির্মাতা নৌ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এসময় প্রশিক্ষণ শেষে কমিশন্ড অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া ৪৪ নৌ বাহিনীর নবীন সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এর আগে কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন অফিসারদের সালাম গ্রহণ করেন।
ডিসিএন বাংলা/চ.নি.