রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ভবনের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
অগ্নিকাণ্ডের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু।
তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান অধ্যক্ষ।
ডিসিএন বাংলা/র.নি.অ.