ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
রাজিব তালুকদার
ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার মহিষকান্দি ভায়ালাবুনিয়া হাসেয়িয়া দাখিল মাদ্রাসা সুপার সৈয়দ মাওলানা মোজাম্মেল হোসেনকে হয়রানি করার প্রতিবাদে ৯ ডিসেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে। বক্তব্যে সৈয়দ মাওলানা মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার চাকরি জীবনে শুরুতে দপ্তর পশুরীবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োজিত ছিলাম। সুপার থাকাকালীন মহিষকান্দি ভায়ালাবুনিয়া হাসেয়িয়া দাখিল মাদ্রাসা ১৯৯৫ সাল থেকে পর্যায় উন্নতিকরণের লক্ষ্যে কাজ মানবেতর সাথে পরিচালনা করি। ২০২১ সালে অতিকষ্টে মাদ্রাসা এমপিও ভুক্ত করি। কিন্তু মাদ্রাসার আশেপাশের কিছু কুচক্রী মহল অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক ভাইদের ভুলবুজিয়া আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করায়। আমার মাদ্রাসায় নিয়োগের ব্যাপারে বিজি মহোদয়ের প্রতিনিধি সরকারি নিয়ম অনুসারে নিয়ম বাস্তবায়ন করেন। কিছু স্বার্থবাদী লোক স্বার্থ হাসিল না করতে পারায় আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।