সুমন খান:
মানুষই মানুষের জন্য। রক্ত দিন, জীবন বাঁচান।এই স্লোগান নিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ২৭ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের একটি সামাজিক সংগঠন ব্লাড ডোনার ক্লাব বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাখার সরকারী ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মদ আবদুর রব। উপস্থিত ছিলেন চাখার ব্লাড ডোনার ক্লাব এর এডমিন প্যানেল মোঃ জিহাদ সরদার, এ কে আজাদ, মাহমুদুল হাসান, মোঃ তারেক, মোঃ রুবেল বেপারী কামরুনাহার কলি, আনিকা ইসলাম, সজীব, মোঃ ইব্রাহীম। এছাড়াও উপস্থিত ছিলেন চাখার ইউনিয়নের অন্যান্য ব্যক্তিবর্গ ।

