
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের নামে কোনো ধরনের বিভেদ-বিশৃংখলা সৃষ্টি করতে দেয়া হবে না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে মানুষের প্রগতি, অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। রাজনৈতিক মদদে একাত্তরের পরাজিত শক্তির একটি গোষ্ঠী সরকারকে ভ্রুকুটির ধৃষ্টতা দেখাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ। করোনার ভয়াবহতায় বিজয়ের ৪৯ বছরের আনুষ্ঠানিকতা ডিজিটাল প্রযুক্তির কল্যাণে হয়েছে ভার্চুয়াল। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভূখণ্ডে সব ধর্ম, বর্ণের মানুষের আত্মত্যাগে গড়ে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এ বিশ্বাস উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে হুঁশিয়ার করে বলেন, ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না।
সাম্প্রতিক ঘটনার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মদদে সমাজে অশান্তি সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করেন কন্যা শেখ হাসিনা। করোনা মোকাবিলা আর অর্থনৈতিক ক্ষতি সামলে নিতে সরকারের অবস্থানও তুলে ধরে সরকার প্রধান। ভাষণ শেষ করেন জাতীয় কবির লেখা কয়েক চরণে, আহ্বান জানান পূর্বপুরুষের বিজয় নিশান সমুন্নত রাখার