
ডিসিএন বাংলা, আন্তর্জাতিক সংবাদঃ
করোনাভাইরাসে বিশ্বে গত একদিনে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার ১শ’র বেশি মানুষ করোনায় মারা গেছেন। একদিনে শনাক্ত হয়েছেন প্রায় ৫ লাখ ৪০ হাজার মানুষ। দেশটিতে এমুহূর্তে রেকর্ড ৮৮ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাইজার-বায়োন্টেকের ভ্যাকসিন এফডিএ’র অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৬৪ লাখ ডোজ যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা আগ্রাধিকার ভিত্তিতে পাবেন স্বাস্থ্যকর্মীরা।
ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছেন ৮শ ৫৩ জন। ফ্রান্স করোনার দ্বিতীয় ঢেউয়ের চূড়া পার করায় আগামী সপ্তাহ থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটিতে একদিনে ৫শ ৯২ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনার মধ্যেই স্কুলগুলো আংশিক খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬শ ৩৮ জন।