ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে মিলেছে ওমিক্রন। এখন পর্যন্ত ১৬টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরনটি। নতুন করে উইসকনসিন, লুইজিয়ানা ও মিসৌরিতে মিলেছে ওমিক্রন। দেশটিতে ওমিক্রনে আক্রান্তদের অনেকেরই করোনার টিকার পূর্ণ ডোজ নেয়া ছিল। তাদের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুনঃ আজ গণতন্ত্র মুক্তি দিবস
বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শেষ না হতেই ওমিক্রনের প্রাদুর্ভাবে করোনা পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন আশঙ্কা করেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রচেল ওয়ালেনস্কি।
বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের কারণে যখন নেয়া হচ্ছে নানা পদক্ষেপ তখন ইউরোপের কিছু দেশে চলছে করোনা বিধির বিরুদ্ধে বিক্ষোভ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।