হাসান কাজল এর
ডিসিএন বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদন।
শারীরিক অবস্থা বিবেচনায় এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিএনপি।মেডিকেল বোর্ড অনুমতি দিলে তবেই তাকে বিদেশে নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানানো হয়।
গতকাল দুপুরে ডা. জুবাইদা রহমান হাসপাতালে যান খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে। দীর্ঘ সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এর আগে শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে আড়াই ঘণ্টা অবস্থান করে তিনি মায়ের বাসায় যান। রাতে তিনি আবারও আবার হাসপাতালে যান। জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ের কাজ করছেন। মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন।
খালেদা জিয়া লন্ডনের অভিজাত হাসপাতাল ব্রিজ হাসপাতালে চিকিৎসা নেবেন। চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কাজ করছেন। আগে থেকেই তিনি খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করে আসছেন। রিচার্ড বিলি আন্তর্জাতিকভাবে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ।
জানা গেছে, হাসপাতালটি যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত সক্ষমতার জন্য পরিচিত। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ (ম) রেটিং পাওয়া কিছুসংখ্যক বেসরকারি হাসপাতালের একটি। রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে। হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়। ভেন্টিলেশন, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিইউনির্ভর চিকিৎসার সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য।
১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
ডিসিএন বাংলা টিভি/