
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জঃ বিগত কয়েকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটারদের অনাগ্রহ, অনুপস্থি লক্ষ করা গেছে মির্জাগঞ্জ বাসীর । তবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মির্জাগঞ্জে পাল্টে দিয়েছে সেই চিত্র। এ ধাপে রবিবার (২৮ নভেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপজেলার ৬১ টি কেন্দ্রে শেষ হলো ভোটগ্রহণ। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে টানা ভোটগ্রহণ।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিলো ভোটারদের উপচেপড়া ভিড়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোট গণনা শেষে রাত ১১ টার দিকে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নে নব- নির্বাচিত চেয়ারম্যানদের নাম। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মাধবখালী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ৪৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান লাভলু কাজী।
মির্জাগঞ্জ ইউনিয়নে ,আনারস প্রতীক নিয়ে ৬৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী এ্যাডঃ আবুল বাশার (নাসির)। আমড়াগাছিয়া ইউনিয়নে -নৌকা প্রতীক নিয়ে ৬২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন সুলতান আহমদ।
দেউলী সুবিদখালী ইউনিয়নে – নৌকা প্রতীক নিয়ে ৮৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন খান।
মজিদবাড়িয়া ইউনিয়নে – স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৫৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ শহিদউল্লাহ্ (শানু মোল্লা)। উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে কাকড়াবুনিয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ মাহাবুব আলম স্বপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ জন চেয়ারম্যান, ১৮২ সাধারণ সদস্য ও ৬২ জন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন।0SHARES