রিপোর্ট: বীথি শর্মা বনিক,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
শনিবার সকালে ঝালকাঠি শহরের কলেজ মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান খান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল) এবং বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু।
কেন্দ্র ঘোষিত ৮ দিনব্যাপী কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ এবং দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ অন্তর্ভুক্ত ছিল।
ঝালকাঠি স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান খান, জেলা কৃষক দলের সভাপতি মো. তকদির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফয়সাল হোসেন খান, নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সদস্য সচিব সাইদুল কবির, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল ও মিরাজসহ আরও অনেক নেতা ও কর্মী।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল’র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা টিভি/