রিপোর্ট: বীথি শর্মা বনিক,
ঝালকাঠি।
আজ বৃহস্পতিবার, ঝালকাঠি জেলা সদর ডিসি অফিসের সামনে সিএনজি চালিত থ্রী-হুইলার চালকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তাদের প্রধান দাবি ছিল, ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে সিএনজি চালকদের গাড়ি চলাচলে বাধা দেওয়া বন্ধ করা এবং যাত্রীদের হয়রানি ও নাজেহাল করা বন্ধ করা।
বিক্ষোভকারীরা জানায়, ঝালকাঠি-বরিশাল সড়কের ষাটপাকিয়া এলাকায় সিএনজি চালক এবং যাত্রীদের ওপর বাস মালিক ও শ্রমিকরা অব্যাহতভাবে হয়রানি করছে, যা তাদের জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতি পরিবর্তন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে সিএনজি চালকরা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
ডিসিএন বাংলা টিভি/