সাংসদ শবনম জাহান শীলা বলেছেন,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে পথচলা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ উন্নতশীল রাষ্ট্রে রূপ লাভ করেছে। তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিটি গ্রামাঞ্চলের তাই নারী নেত্রী হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং থাকব।বিভিন্ন দাবীতে রাজধানীর ভাসানটেকে অয়োজিত বাস্তুহারাদের জনসভায় তিনি এসব কথা বলেন।আজ ভাষাণটেকে বাস্তুহারাদের আয়োজনে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসন ৩০৩ এর সংসদ সদস্য শবনম জাহান শিলা এ বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাফরুল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সালেক মোল্লা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ,সাহিদা আক্তার শিলা , মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসন ওয়ার্ড ৪,৫,১৬ ঢাকা সিটি কর্পোরেশন ও সভাপতি ভাষানটেক থানা , মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর।
এ জনসভায় সভাপতিত্ব করেন , রতন খানচেয়ারম্যান ১ নং বাস্তহারা ও সাংগঠনিক সম্পাদক ৯৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর।আরো উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোহাম্মদ আজমল দেওয়ান, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ ভাষানটেক থানা ঢাকা মহানগর উত্তর।মোঃ হাসান আলী মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক আওয়ামী লীগ ভাষানটেক থানা ঢাকা মহানগর উত্তর। আব্দুল কাদির চেয়ারম্যান ভাষানটেক বাস্তহারা এবং ভাষানটেক ছাত্রলীগ সভাপতি আল আমিন পলাশ প্রমূখ।
জনসভা পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলমসাধারণ সম্পাদক ভাষানটেক ১ নং বাস্তহারা।এ জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মূখরিত হয়ে ওঠে গোটা এলাকা।জনসভায় বাস্তহারাদের বিভিন্ন সমস্যা ও দাবী সরকারের কাছে তুলে ধরেন নেতৃবৃন্দ।
