টাঙ্গাইলে ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায় শীর্ষক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত। জেলা প্রতিনিধি… টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ২৬ নভেম্বর শুক্রবার, সকাল ১১ টায় টাঙ্গাইল জেলা পৌরসভা সভ্য কক্ষে এ ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায় শীর্ষক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সদর শাখার নারী সম্পাদক মোছা: হোসনেয়ারা হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছা: রোজিনা আক্তার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার মহিলা বিষয়ক সম্পাদক মোমেনা আক্তার মারিয়া, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নাসিমা আক্তার, বাসাইল উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছা: শরিফা খান মিশু, করটিয়া ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদক মোছা: তাহমিনা বেগম, কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছা: সুলতানা রাজিয়া । প্রধান অতিথির বক্তব্যে রোজিনা আক্তার বলেন, মানুষের ঈমান মহাশক্তিশালী চেতনা যা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, মানুষকে জান্নাতে নিতে পারে। কিন্তু ঈমানদার ব্যক্তির ইসলাম সম্পর্কে আকিদা ভুল হয় তাহলে সেই ঈমানই ধংস্বাত্মক ও ভয়ানক সঙ্কট সৃষ্টি করে। আল্লাহ কি উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, নবী-রসুলগণকে পাঠিয়েছেন, কেতাব দিয়েছেন, সেটা কি দেখে দেখে পড়ার জন্য নাকি প্রতিষ্ঠা করার জন্য ? ধর্ম আগমনের উদ্দেশ্য কি, মানব জীবনের স্বার্থকতা কীসে, কোন কাজটা সওয়াবের, কোন কাজটা গুনাহের, কোনটা মানবতার কল্যাণ করবে, কোনটা মানবতার ক্ষতি করবে, কোনটি করলে ব্যক্তির পরিশুদ্ধি আসবে, কোনটি করলে সমাজের পরিশুদ্ধি আসবে? তিনি আরো বলেন, আজ সময় হয়েছে চার দেওয়ালের ভেতর থেকে বাহির হয়ে নারীদেরও দেশের উন্নয়নের ও দেশের কল্যাণে ভূমিকা রাখার। তাই সকলকেই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে ধর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোনোভাবেই যেন গুজব সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে আমাদের সেই বিষয়ে খেয়াল রাখার উদাত্ত আহবান জানান তিনি।