
খুলনা (ডুমুরিয়া) প্রতিনিধি
ডিসিএন বাংলা ডেক্স রিপোর্টঃ
সাতক্ষীরা – খুলনা মহাসড়কে আঠারোমাইলের বেতাগ্রাম সংলগ্ন সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম সরদার ( ২৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়সূত্রে জানাযায়, রবিউল ইসলাম সরদার মুরগীর ব্যবসা করতেন। আঠারোমাইল বাজারের মুরগীর ব্যাবসয়ী মোঃ শফিকুল ইসলাম বলেন , আমার প্রতিষ্ঠানে মুরগি নামিয়ে দিয়ে যাচ্ছিল । সে প্রায় সময় আমার এখানে ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগি দেয় ।
আরও পড়ুনঃ বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মী হারুন গ্রেপ্তার
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ ( ওসি ) মোঃ মেহেদী হাসান জানান, ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগী নিয়ে চুকনগর বাজার অভিমুখে আসছিলেন রবিউল ইসলাম সরদার । কিন্তু তার ভ্যানটি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি দেয় । ভ্যানের সাথে চালকও ছিটকে পড়লে ভ্যানের হ্যান্ডেল তার মুখের চোয়াল ভেদ করে শ্বাসনালি ছিড়ে যায় । এতে তার প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় । এরির্পোট লেখা পর্যন্ত লাশ খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল ।