
ডিসিএন বাংলা ডেক্স রিপোর্টঃ
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আগের তুলনায় ধীরে ধীরে কমতে শুরু করেছে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৫ দিনে মোট ৩ হাজার ২৬২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন যে ৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, তাদের ৫৬ জনই ঢাকার বাসিন্দা। গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর আসেনি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন ডেঙ্গু রোগী, যাদের ৩৩৬ জনই ঢাকা মহানগরীর। অন্যান্য বিভাগে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং ঐ বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।