-
- বাংলাদেশ
- গোবিন্দগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- Update Time : ফেব্রুয়ারি, ২০, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ণ
- 257 View
মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ,চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী প্রধান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব প্রিন্স, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
More News Of This Category