
ডিসিএন বাংলা টেলিভিশনঃ
আগামী পাঁচ দিন পর শীতের তীব্রতা বাড়তে পারে। অর্থাৎ আগামী ৯ অথবা ১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এরপরের অন্তত এক সপ্তাহ আবহাওয়া এমন থাকতে পারে। রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘৯-১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। ফলে দেশের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা কমবে। এতে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। দেশের যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। আর নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।