ঢাকা টাইমস এর সাংবাদিক মেহেদী হাসান, গত ১৮ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন। মেহেদী হাসানের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের নাম মায়মুনা বিনতে নিশা বয়স তিন বছর ছয় মাস এবং ছোট মেয়ের নাম মেহের আসবিন আনিশা বয়স চার মাস।
এই অসহায় কন্যা সন্তান কোথায় যাবে কে তাদের সাহায্য করবে গর্ভধারিণী মায়ের আত্মনাথ। মেহেদীর পরিবারের দাবী নৃশংসভাবে সাংবাদিক মেহেদী হাসানকে যে পুলিশ গুলি করেছে তাদের বিচারের আওতায় আনা হোক। মেহেদী হাসানের স্ত্রীর বলেন, মেহেদী তো খারাপ কিছু করেনি ও দেশের কাজ করেছে ও জাতির কাজ করেছে, একজন সাংবাদিক এদেশের কথা তুলে ধরে।
তাহলে কেন মেহেদীর হত্যার বিচার হচ্ছে না। আমি বর্তমান সরকারের কাছে যানতে চাই কি অপরাধ ছিল আমার স্বামীর। দুটি নিষ্পাপ সন্তান এখনো জানেনা তাদের বাবা কোথায় শুধু একটি কথাই বলে মা বাবা কখন আসবে, বাচ্চাদের মা তো জানে মেহেদী তো আর ফিরে আসবে না, কি জবাব দিবো আমার সন্তানদের। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি, আমার এই বাচ্চাদের অধিকার চাই, স্বীকৃতি চাই।
ডিসিএন বাংলা/আ.নি.