প্রতিনিধিঃ মন্জুরুল ইসলাম (লিটন)
রাঙামাটি জেলা দায়রা-জজ আদালত লিগ্যাল এইড অফিসার জুনাইদ এর বিদায়। উচ্চ পর্যায়ে পদন্নোতি পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা যোগদান করবেন।
১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটিতে আমার সর্বশেষ কর্ম দিবস। জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে (০২) বছর (০৯) মাস (০৩) দিনের পথচলা আপাতত এখানেই শেষ হলো। পরবর্তী কর্মস্থল – সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা। জনগণের একজন সত্যিকারের সেবক হিসাবে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে পরিশ্রম করে অসহায় মানুষের কাছে বিচারিক সেবা পৌছানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভালো বলতে পারবেন।

একটি সরকারি অফিসকে কতভাবে জনমুখী ও সেবাবন্ধব করা যায় এবং আমলাতান্ত্রিকতা বাদ সরাসরি জনগণের কাছে কিভাবে পৌছাবো তার সার্বক্ষণিক আন্তরিক তৎপরতা আমাদের ছিলো।রাষ্ট্র চাইলে জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে লাখ লাখ মামলার জট আগামী পাঁচ বছরের মধ্যে সহনীয় পর্যায়ে আনতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূলের জনগণের কাছে সেবা পৌঁছে দিতে গিয়ে আমি রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ, গনমাধ্যমকর্মী, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধি ও হেডম্যান – কার্বারী ও বিভিন্ন সংগঠন কর্তৃক আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসাথে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম আমাকে সম্পৃক্ত করে রাঙ্গামাটির মত প্রত্যন্ত এলাকার মানুষকে সেবা দানের জন্য আমাকে জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে কাজের সুযোগ ও জাতীয় স্বীকৃতি দেয়ায় আমি আইন ও বিচার বিভাগ, জাতীয় আইনগত সহায়তা সংস্থা ও মহামান্য হাইকোর্ট বিভাগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আমার পরিবারের জন্য আপনাদের কাছ দোয়া, আশীর্বাদ প্রার্থনা করছি।

পরমেশ্বর আমাদের সবাইকে ভালো রাখুক। দীর্ঘ (তিন) বছর যাবৎ তিনি দায়িত্ব পালন করে আসছে রাঙামাটি জেলায়.. রাঙামাটি জেলায় এই প্রথম কোনো লিগ্যাল এইড অফিসার রাঙামাটি জেলার প্রতিটি প্রত্যন্ত উপজেলায় নিজ তদন্তে সঠিক সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। এবং অনেক অসহায়, দরিদ্র, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করে গেছেন লিগ্যাল এইড অফিসার জুনাইদ । তার সৎ, সাহস, দক্ষতা কাজে লাগিয়ে তিনি দুর্গম পাহাড়ে সেবা চলমান রেখেছেন। রাঙামাটি জেলা লংগদু উপজেলার অসংখ্য জায়গা জমির বিবাদ, বিবাহ, বিচ্ছেদ,ইত্যাদি সামাজিক কার্যক্রম ও নানা ধরনের সমস্যার সমাধান সর-জমিনে নিজ তদন্তে সমাধান করে আসছেন বিগত দিনে।
এ তিনি সারা বাংলাদেশের প্রথম লিগ্যাল এইড অফিসার হিসেবে পুরস্কৃত হন। লংগদু উপজেলার সকল সর্বসাধারণ মানুষ আপনার কাছে ঋণী হয়ে থাকবে চিরকাল। লংগদু উপজেলার সর্বস্তরের মানুষ মনে করেন আপনার পর যিনি দায়িত্বে আসবেন তিনিও এভাবেই তার অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দুর্গম পাহাড়ে সেবা নিশ্চিত করবেন।
ডিসিএন বাংলা/জা.নি.