২১ ফেব্রুয়ারি আমাদের মাথানত করতে শেখায়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে ও মর্যাদা নিয়ে চলবো। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশেপদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলেছিলেন, তার পথ বেঁয়ে আসছে আমাদের স্বাধীকার। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারাবিশ্ব আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে।
ডিসিএন বাংলা/জা.নি.