ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা তিনি।
হাসিনা মমতাজ সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর মরহুমার জানাজা ধানমন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
ডিসিএন বাংলা/ধ.নি.