সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদরের বারোয়ারি বটতলা মহল্লা থেকে একই পরিবারের ওই তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- একই এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে পারমিতা সরকার তুষি (১৫)। তুষি তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে পরিবারের তিন সদস্যকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে চলে যান। স্বজনরা দুদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়। তাড়াশ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসিএন বাংলা/আ.নি.