মোঃ আমিনুল ইসলাম
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যার্শী সলপ ইউনিয়নের বারবার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর পে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে এই বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের সমর্থকদের আয়োজনে সলপ পরিষদ থেকে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ‘যারা আগুন লাগাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসব: ডিবি প্রধান
শান্তি সমাবেশ এ সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শওকাত ওসমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শওকাত ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্ম ও অপপ্রচারকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে দলের ভিতরের যে সকল হাইব্রিড নেতারা দলের তি করছে তাদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে। যাতে করে দলের বড় ধরনের তি করতে না পারে।
আরও পড়ুনঃ খালেদা জিয়াকে জরুরি বিদেশ নেওয়া প্রয়োজনঃ মেডিকেল বোর্ড
এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বান জানান তিনি। এ সময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শওকাত ওসমানকে সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একজন নেতাকে সংসদ সদস্য হিসেবে চাই, যার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বর্তমান সংসদ সদস্য তৃণমূলের আস্থা হারিয়েছেন। একাধিক দূর্নীতি ও অপকর্মে জড়িয়েছেন। যার কারনে দলের অনেকভাবে তি ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। এজন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেল উল্লাপাড়া বিভিন্ন হাট বাজার ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে সোনতলা মোড়ে এসে উন্নয়ন শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলপ ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধানগণ।
ডিসিএন বাংলা/রা.নি.