ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী গায়ত্রী যোশী ও তার স্বামী বিকাশ ওবেরয়। বর্তমানে স্বামীকে নিয়ে ইতালিতে অবস্থান করছেন তিনি। দুর্ঘটনায় খুব একটা ক্ষতিগ্রস্ত হননি তারা। এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন গায়ত্রী। গায়ত্রী ও তার স্বামী সুস্থ থাকলেও এই দুর্ঘটনার কবলে পড়ে এক দম্পতি মারা গেছেন। বিষয়টি নিয়ে ইতালি থেকে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন গায়ত্রী।
আরও পড়ুনঃ নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণঃ ডিএমপি
অভিনেত্রী বলেন, বর্তমানে বিকাশ আর আমি ইতালিতে রয়েছি। আমরা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় দুজনেই সুস্থ আছি।
আরও পড়ুনঃ রাজনীতি থেকে কমে যাচ্ছে ভালো মানুষের সংখ্যাঃ ওবায়দুল কাদের
ইতোমধ্যে সড়ক দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে একটি কাভার্ডভ্যান। এ সময় একটি ল্যাম্বারগিনি ও একটি ফেরারিসহ কয়েকটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। আর ধাক্কা দেওয়া একাধিক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে।
ডিসিএন বাংলা/আ.নি.