আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাঝে মধ্যে বড় কষ্ট লাগে, দেশের রাজনীতি থেকে কেন যেন ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে, একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। আবদুস সাত্তারও ভালো মানুষ ছিলেন উল্লেখ করে তিনি জানান, এ দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।
আরও পড়ুনঃ স্ত্রীকে নদীতে ফেলে নিখোঁজের জিডি স্বামীর
ওবায়দুল কাদের বলেন, আমরা এখানে নামাজে জানাজার শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন।
ডিসিএন বাংলা/রা.নি.