মহানগরীর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী হলেন শ্বেতা শারদা
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, খুবই মৃদু আকারের একটি ভূমিকম্পনের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানতে আরও একটু সময় লাগবে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ভূমিকম্প হয়েছে জানতে পেরেছি। তবে মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে এখনও অবগত হইনি।
ডিসিএন বাংলা/দু.নি.