রোববার (১৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় মুজিবুর মাস্টার গার্মেন্টসের গোডাউনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাপড় ও গোডাউন ভবন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুনঃ উল্লাপাড়ায় রাবেয়া নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগে যায়।
ডিসিএন বাংলা/আ.নি.