উত্তরা বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগর খবর পাওয়া যায়।
আরও পড়ুনঃ নিউ সুপার মার্কেটে আগুন
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডিসিএন বাংলা/দু.নি.