মঙ্গলবার (১১ এপ্রিল) বঙ্গবাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান ভয়াবহ আগুনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বুধবার (১২ এপ্রিল) থেকে খোলা আকাশের নিচে আবারও বেচাকেনা শুরু করবেন।
আরও পড়ুনঃ রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, খোলা আকাশের নিচে, চৌকি পেতে আমরা ব্যবসা শুরু করছি। বুধবার সকাল থেকে মার্কেটের জায়গাতেই ব্যবসায়ীরা বেচাকেনা শুরু করবেন।
আরও পড়ুনঃ অগ্নিঝুঁকিতে রাজধানীর গাউছিয়া মার্কেট
সরেজমিন দেখা গেছে, বঙ্গবাজারে ঈদের আগেই ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতি যাতে কিছুটা পুষিয়ে নিতে পারেন, সে জন্য এই উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো মাঠজুড়ে বসানো হচ্ছে ইট। উপরে দেয়া হচ্ছে বালি। আশপাশের ধ্বংসস্তূপ ভেঙে পরিষ্কার করা হচ্ছে।
ডিসিএন বাংলা/বি.নি.