গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৯ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
আরও পড়ুনঃ উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এ সময় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই।
আরও পড়ুনঃ ১৫৬ কৃষক পরিবারের মাঝে বিভিন্ন উপকরণাদি বিতরণ
তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি করপোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিসিএন বাংলা/জা.নি.