শুক্রবার (৩১ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুনঃ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে রাস্তা দখল করে টয়লেট নির্মাণের অভিযোগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ৪৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও ৮২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিসিএন বাংলা/আ.নি.