কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন এর সভাপতিত্বে ৯৭০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১, মৌসুমি উফসি আউস, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জে ‘স্বপ্নের ঠিকানা’ পেল গৃহহীন ৩১ পরিবার
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, মহিলা ভাইস-চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।
ডিসিএন বাংলা/জা.নি.