পাটকেলঘাটা প্রতিনিধিঃ তালা উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক ও সাংগঠনিক গতিশীল করার লক্ষে খলিশখালী ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মি সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় শৈব বালিকা বিদ্যালয়ে খলিশখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অজিত মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সমীর কান্তি দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান জননেতা শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার।
আরও পড়ুনঃ ১০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুনায়েদ আকবর, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মোজাফ্শাফর রহমান, শাহ-আলম টিটো, দপ্তর সম্পাদক মীর মহাসীন হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক আবীর হোসেন রনি,উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদস্য মুরশীদা পারভীন পাপড়ী, সাবেক ভাইস-চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীপ, সহ বিভিন্ন পর্যায়ে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, নেতৃবৃন্দের দাবি সভায় দলীয় প্রার্থীকে নৌকা দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
আরও পড়ুনঃ কেন তিস্তায় খাল খনন নয়াদিল্লির কাছে জানতে চায় ঢাকা
আরো বলেন, ২০১৪ সালে ত্যাগী পরিক্ষিত সৈনিক শেখ নুরুল ইসলামকে নৌকা প্রতিক দিয়ে মনোনয়ন ছিল। কিন্তু কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত কারনে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। আমরা ওয়ার্ড ও ইউনিয়ন তৃনমূলের দাবি শেখ নুরুল ইসলামকে আবারও মনোনয়ন দাবি করেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ নুরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দাবি করেন।
ডিসিএন বাংলা/জা.নি.