নিজস্ব প্রতিনিধিঃ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে পাটকেলঘাটা পুলিশ। এরই ধারাবাহিকতা অভ্যাহত রাখতে অভিযান পরিচালনাকালে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১২টার সময় ৫’শ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ। সে নগরঘাটা বাজেবাড়ি গ্রামের মজিদ বাজের ছেলে।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জে ‘স্বপ্নের ঠিকানা’ পেল গৃহহীন ৩১ পরিবার
পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে একাধিক অভিভাবক বলেন, শুধু জাহাঙ্গীরকে না তার সাথে থাকা একাধিক মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনা খুবই জরুরি। তাদের কারণে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররাও মাদকে আসক্ত হচ্ছে।
আরও পড়ুনঃ আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প; নিহত অন্তত ৪ জন
৫নং ওয়ার্ড সদস্য ডাঃ আব্দুল গফুরসহ একাধিক সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এই জাহাঙ্গীর খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের ডিলার। তার বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ কার্ডধারীদের।
পাটকেলঘাটা থানার সেকেন্ড অফিসার এস আই সোলাইমান কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬/১ সারণি ১৯ এর “ক” ধারায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিসিএন বাংলা/আ.নি.