আফগানিস্তানে হওয়া শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত হয়েছে আর প্রতিবেশী পাকিস্তানে নিহত হয়েছে আরও অন্তত ৯ জন।
মঙ্গলবার রাতের ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের হিন্দুকুশ পর্বতে; স্থানটি জুর্ম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে।
আরও পড়ুনঃ শাহরুখ-রানি মুখার্জির ২৫ বছরের বন্ধুত্ব
এ ভূমিকম্পে বাদাখশানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ায় ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা আবুল বাসিত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
ডিসিএন বাংলা/আ.দু.নি.