মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে লন্ডন থেকে দেশে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বর্তমানে শর্মিলা রহমান গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছে।
আরও পড়ুনঃ পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি, ২৩ মার্চ থেকে রোজা শুরু সৌদিতে
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় এসেছেন। তিনি কয়েক দিন খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। সে সময়ও খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন তিনি। প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শর্মিলা।
ডিসিএন বাংলা/রা.নি.