কাজল দত্তঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়া রূপকার শহীদ শেখ কামালের নামকরণে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ (চুড়ান্ত পর্ব) জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ১৩ ও ১৪ই মার্চ, ২০২৩ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু যুব বাঘিনীদের
সোমবার (১৩ই মার্চ, ২০২৩) বিকাল ০৩:০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করতে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্ঠা জনাব সালমান ফজলুর রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য বাংলাদেশের
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
ডিসিএন বাংলা/জা.নি.