মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রূপগঞ্জের নান্নু স্পিনিং মিলে ভয়াবহ আগুন লেগেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় ফায়ার সার্ভিসের জরুরি সেবা বিভাগের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভুলতার গাউছিয়ায় মিলটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে পরে সেখানে যোগ দেয় আরও একটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিসিএন বাংলা/দু.নি.