মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় সেখানে তিনি বেলা ১২টা পর্যন্ত অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সমাবেশে মিঠামইনে মানুষের ঢল
রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দিন মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরের মেহমান হবেন তিনি। এ সময় সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে তার সঙ্গে দুপুরের খাবার খাবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।
আরও পড়ুনঃ আওয়ামীলীগ জনগণের ভোটে নির্বাচিতঃ প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওরের টাটকা মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন।
ডিসিএন বাংলা/জা.নি.